প্রচ্ছদ > আন্তর্জাতিক >

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান

article-img

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, ‘এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাবে ইরান।’

এ ছাড়া বাঘেই আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।